শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ছনুয়ায় কুখ্যাত মাদক সম্রাট হেফাজ আটক ,১ বছরের কারাদণ্ড

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে শত শত কিশোর-যুবককে মাদকের ভয়াল ছোবলে ঠেলে দেওয়ার অভিযোগে কুখ্যাত মাদক কারবারি মোঃ হেফাজ (২৯) কে আটক করেছে প্রশাসন। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শ‌নিবার (১৬ মে) ভোর ৫টা ৩০‌মি‌নি‌টে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় মোঃ হেফাজকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল মালেক বলীর পুত্র এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেফাজ এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, হেফাজের মাদক কারবারের কারণে ছনুয়া এলাকার বহু কিশোর ও যুবক মাদকের নেশায় জড়িয়ে পড়ে পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছিল। এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ের পেছনেও মাদকের বিস্তারকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।

প্রশাসনের একাধিক অভিযানের পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মোঃ হেফাজ নিজে মাদক সেবনের কথা স্বীকার করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন। এছাড়া ভিডিও স্বীকারোক্তিতে তিনি মাদক কারবারের সাথে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। পরে আটককৃত মোঃ হেফাজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে দীর্ঘদিনের আতঙ্কের নাম হেফাজ আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়ে ছনুয়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়