শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দি মডেল থানার অভিযানে হত্যা ও মাদক মামলার ৬ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, ( দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ৬টি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আঃ বারীর দিকনির্দেশনায় এসআই আবুল কাওসার, এএসআই সেলিম মিয়া ও এএসআই সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামি মো. নাহিদ ইসলাম ওরফে হৃদয় আহাম্মেদ মাইজপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা ও তিতাস থানায় হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে সাজা প্রদান করেছেন। একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া তার বিরুদ্ধে ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালের আরও কয়েকটি মাদক ও হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে শুক্রবার দুপুরে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়