শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমা‌নে সড়ক দুঘর্টনায় বাঁশখালীর এক যুব‌কের মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রা‌মের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পা‌লেগ্রা‌মের মোহাম্মদ ম‌হিউ‌দ্দিন (৩৬) না‌মে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত মোহাম্মদ মহিউদ্দীন উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পালেগ্রামের মৃত কালু মিঞা ও রোকেয়া বেগমের চতুর্থ পুত্র।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান এর রাজধানী মাস্কাট নগরীর আজাইবা এলাকার সড়কে ভয়াবহ কার দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওমানে অবস্থানরত প্রবাসী দোলোয়ার জানান, চাকরি শেষে ফোরম্যানসহ বাসায় ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহিউদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহি উদ্দীনের সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন,  মোহাম্মদ মহিউদ্দীন বিগত কয়দিন আগে দেশ থে‌কে  পুনরায় ওমানে ফিরে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর এলাকায় জানাজা‌নি হ‌লে শো‌কের ছায়া নে‌মে আ‌সে স্বজন‌দের মা‌ঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়