শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ফসলি জমির মাটি কাটার ধুম, হুমকিতে কৃষি ও পরিবেশ

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আয়তনে ছোট হলেও কৃষিনির্ভর জনপদ হিসেবে বেশ পরিচিত। মাত্র চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার অধিকাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কাটার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এতে একদিকে যেমন কমে যাচ্ছে আবাদি জমি, অন্যদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনের পর দিন ভেকু ও ট্রাক্টর দিয়ে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এসব মাটি বিভিন্ন সড়ক ভরাট, ইটভাটা ও নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় মাটি কাটার এই প্রবণতা দিন দিন আরও বেড়ে চলেছে।

কৃষকদের মতে, জমির উপরিভাগের মাটিই ফসল উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মাটি কেটে নেওয়ায় অনেক জমিতে আগের মতো ফলন হচ্ছে না। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি বৃষ্টির সময় তৈরি হচ্ছে ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতা, যা স্থানীয়দের দুর্ভোগ বাড়াচ্ছে।

পরিবেশ সচেতন মহল বলছে, এভাবে নির্বিচারে মাটি কাটতে থাকলে চরভদ্রাসনের কৃষি ব্যবস্থা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। ছোট এই উপজেলায় আবাদি জমি কমে গেলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনেও প্রভাব পড়বে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে একদিন চরভদ্রাসনের অস্তিত্বই সংকটে পড়তে পারে।”

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়