শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ১

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন  নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৬ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম হোসেন মাঠ থেকে পাওয়ার টিলারের মাধ্যমে ধান এনে ষাটবাড়িয়া গ্রামে মলাজ উদ্দীনের বাড়িতে একটি বৈদ্যুতিক মেশিনে মাড়াই করছিলেন। এ সময় সেখানে ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে রফিকুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুলের চিকিৎসা চলছে।

নিহত শামীম হোসেন উপজেলার বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুল একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়