শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-২০

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ সারা দেশে চলমান অবৈধ অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (৪ মে'২৬) দুপুরে জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ৩ মে রোববার রাত থেকে শুরু হওয়া বিশেষঅভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্যসহ মোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় মাদক ও জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়