শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের কারাগারে থাকার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালের কণ্ঠ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বর্তমানে যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছিল। এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কোনো সম্পর্ক নেই।’

সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘মূলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, কোন কোন সাংবাদিকদের বিরুদ্ধে তাতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে, আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার কারণেও কারাগারে ছিলেন।

তবে এ বিষয়ে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই।’ 
তথ্যমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য, সেটা গ্রহণ করব। তবে আইনের বাইরে কারো কোনো ক্ষতি হতে দেব না।’

অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাড়ে, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈন উদ্দিন খালেদ, চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বক্তব্য দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়