শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ২১ বস্তা ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩মে) ভোর ৫টার দিকে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর থানার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের বিশেষ অভিযানে রবিবার ভোররাতে ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৬ 'শ' কেজি বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এই বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ আসামিকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়