শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:৪২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় নতুন রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের (লোড-আনলোড) নতুন রেকর্ড গড়েছে।

ওই দিনে এনসিটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়, যা এই টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের সুদক্ষ ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ পরিচালনায় এনসিটিতে এই রেকর্ড অর্জন হয়েছে। এটি বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের গতিশীলতার বড় প্রমাণ।

এর আগে গত ১১ এপ্রিল ৫ হাাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দর।

এদিকে মহান মে দিবস উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ এই অর্জন বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের উৎসর্গ করেছে। তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানানো হয়।

বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ভবিষ্যতে আরও বৃহৎ সক্ষমতা অর্জনের পথ সুগম করবে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়