শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্প্রতিবার সন্ধ্যার আগে পৌর এলাকার কাশীপুর ইক্ষু ফার্ম সড়ক থেকে ১'শত পিস ইয়াবা ট্যাবরেটসহ সুলতান হোসেন (১৯)  এবং বিকালে শহরের আড়পাড়া থেকে ২৫ পুরিয়া গাঁজাসহ দুখু মিয়া (৩৫) কে আটক করে।

থানা পুলিশ জানায়, মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান ও হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ  শহরের আড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে দরগাহের সামনে থেকে ওই গ্রামের এলাহী মন্ডলের পুত্র দুখু মিয়াকে ২৫ পুরিয়া গাজাসহ আটক করে। অপরদিকে সন্ধ্যার আগে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিপুর মোচিক মিল গেট সড়কে অভিযান চালায়। এ সময় ওই সড়কের একটি  প্লাস্টিক কারখানার সামনে থেকে শহরের বলিদাপাড়া গ্রামের সেলিম হোসেনের পুত্র সুলতান  হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে পকেট থেকে ১'শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেলাল হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানাতে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়