শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ইভটিজিং: গণধোলাইয়ের পর ভ্রাম্যমাণ আদালতের সতর্কতা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ব্রিজ মোড়ে এক মাদ্রাসাছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নিলয় (৩০) নামে এক যুবককে আটক করে স্থানীয় জনতা। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক নিলয় মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া বাজারপাড়া এলাকার মৃত জালাল শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে এবং গণধোলাই দেয়। পরে বিষয়টি জীবননগর থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর নিলয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তা বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কোনো সাজা প্রদান না করে সতর্ক করে তাকে ছেড়ে দেন। এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

রাত প্রায় ৮টার দিকে তাকে নিজ হেফাজতে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়