শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।  মহানগরীর ১৯ নং ওয়ার্ড (দক্ষিণের) যুবদলের যুগ্ম সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম আলীর গ্ৰেফতারকে ষড়যন্ত্র আখ্যাদিয়ে ওসির অপসারণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে ঘটে যাওয়া হট্টগোল ও মারামারির প্রেক্ষিতে থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামী না হয়েও যুবদল নেতা নিজামকে অন্যের প্ররোচনার বশবর্তী হয়ে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশের এক সোর্স আলিমের সাথে যুবদল নেতা নিজামের এলাকাভিত্তিক পূর্ব শত্রুতা থাকায় সেই সোর্সের দেয়া মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতেই নিজামকে অজ্ঞাত আসামীর নামের তালিকায় অন্তর্ভূক্ত করে গ্ৰেফতার করা হয়েছে বলে দাবি মানববন্ধনকারীদের।

বক্তারা আরো বলেন, এজাহারে থাকা পনেরো ব্যক্তির নামের তালিকায় নিজামের নাম নেই। এছাড়াও ২৩ এপ্রিলের ঘটনায় যুবদল নেতা নিজাম উপস্থিত ছিলেননা। যে ব্যক্তির নাম এজাহারেও নেই আবার ঘটনাস্থলেও তার স্বশরীরে উপস্থিতি নেই তাকে পুলিশ কেনো গ্ৰেফতার করলো সেটিই এখন প্রশ্নের বিষয়। নিরপরাদ কোন ব্যক্তিকে ফ্যাসিস্ট আমলের মতো পুলিশ বিনা অপরাধে গ্ৰেফতার করলে আইনের শাসন ও পুলিশবাহিনীর উপর থেকে সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস উঠে যাবে।
নিজাম ঢাকা বাস টার্মিনালে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। তিনি যমুনা লাইন নামের একটি ঢাকা কোচের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত আছেন বলে জানান তার সহকর্মীরা।

মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে কর্মকর্তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়