শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

আজিজুল হক, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জিয়ার খাল এলাকা পরিদর্শন করেছেন। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে নতুন গতি আসবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ।”

তিনি আরও জানান, “আগামী ২৭ এপ্রিল এই প্রকল্পের উদ্বোধন করা হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো শার্শা উপজেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, জিয়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “উলাশীর জিয়ার খাল এই অঞ্চলের ইতিহাস ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই খাল পুনঃখননের মাধ্যমে আবারও কৃষি বিপ্লব ঘটবে বলে আমরা আশা করছি। আমরা চাই, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও উন্নয়ন করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।”

এসময় উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়