শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও তিনটি ছোরা সহ আট মামলার পলাতক এক আসামি গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও তিনটি ছোরা সহ আট মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গ্রেপ্তার মোহাম্মদ রাসেল (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুল গফুরের ছেলে। 

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শনিবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ায় কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থায় অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। এতে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ২/৩ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। 

পরে গ্রেপ্তার ব্যক্তির দেহ ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাওয়া যায়  ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, পিস্তলের ১ টি গুলি ও ৩ টি ছোরা। 

কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, মানবপাচার, অস্ত্রপাচার ও চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অপরাধে জড়িত অভিযোগে তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। 

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়