শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীবাহি পরিবহনের ল্যাগেজ বক্সে ছাগল বহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্টুর আচরণের অভিযোগে ছাগল ব্যাবসায়ী ও যাত্রীবাহি পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে শহরের মেইন বাসষ্টানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। 

জানাগেছে, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেন্টমার্টিন পরিবহনের ল্যাগেজ বক্সের মধ্যে ১২টি ছাগী ও দুইটি কাটুনে একশত কেজি মাংশ ভাড়ায়  চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ওই পরিবহনের বক্স  থেকে ছাগল ও মাংশ উদ্ধার করা হয়। এরপর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসে মাংশ পরিক্ষা নিরিক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছাগল ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগল ব্যবসায়ী ও ওই পরিবহনের ষ্টাফরা ল্যাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্টুরতা। এ কারনে প্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়