শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ২০ কেজি গাঁজা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই অটোরিকশায় ১০ বান্ডিল গাঁজা পাওয়া যায়। এরপর পুলিশ অটোরিকশাটি জব্দসহ ওই গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (২২ এপ্রিল) সকালে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেলা ১১টার দিকে খবর আসে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে একটি অটোরিকশায় আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নেভাতে গেলে অটোরিকশার ইঞ্জিনের ভিতরে কালো পলিথিনে মোড়ানো ৯ বান্ডিল ও একটি ছেঁড়াসহ ১০ বান্ডিল গাঁজা পাওয়া যায়। স্থানীয়রা গাঁজা পাওয়া পরই চালক ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে পালিয়ে যান।

তিনি আরও জানান, অটোরিকশাটি চণ্ডিবের এলাকা দিয়ে কোথায় যাচ্ছিলো এ বিষয় নিয়ে তদন্ত চলছে। চলন্ত ওই অটোরিকশায় আগুনের সূত্রপাত ঘটেছে। ওই অটোরিকশাটি জব্দসহ গাঁজাগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সেখানে আনুমানিক ২০কেজি গাঁজা পাওয়া গেছে বলে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়