শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: ভোলায় স্পিকার 

ফরহাদ হোসেন, ভোলা : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের অধিকার আছে সংবিধান সংশোধনের।’

‘কয়েকজন ব্যক্তিতো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন গণপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভূত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্ত হয়ে যায় অটোমেটিকলি।’

বৃহস্পতিবার বিকেলে ভোলা তিন দিনের সফরে এসে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে স্পিকার তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিক ভাবে পরিচারনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে।’

তারা হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।

জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে সই করেছে। তারা সংসদে বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিরোধী দল ও সরকারি দলে তেমন মতবিরোধ নেই। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়