শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজুত তেল থাকলেও গ্রাহকদের দেওয়া হয়নি, ফিলিং স্টেশনে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের জ্বালানি তেল সরবরাহ না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

জানা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল না। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং বিধিবহির্ভূত পাত্রে তেল সরবরাহের অভিযোগও প্রমাণিত হয়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং গ্রাহকদের হয়রানি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূত কাজ করায় আমরা জরিমানা করে সতর্ক করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শাহরিয়ার ভুঁইয়া, সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়