শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) শহরের ইএসডিও প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করেছে কানাডা, ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম। এছাড়া রিঅ্যাক্টস-ইন এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও'র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এতে জিংক সমৃদ্ধ ধান ও গমের উপকারিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং মানবদেহে জিংকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে উন্নত বীজ ব্যবহার, সঠিক সার প্রয়োগ, রোগ-বালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে জিংক ধান ও গমের প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, “উন্নত ফসল, উন্নত পুষ্টি” এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন সম্প্রসারণই তাদের প্রধান উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়