শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাটি খেকোদের কাছে জিম্মি এলাকাবাসী, নিরব ভূমিকায় প্রশাসন

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রশাসনের তৎপরতা না থাকায় অবৈধ ভাবে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে দিন-রাত পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সচেতন মহলের।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন  যাবত পুকুর খনন করা হলেও নির্মুল বা যথাযথ ব্যবস্থা গ্রহনে ব্যর্থ উপজেলা প্রশাসন। সকল মাটি ছাতিয়ান গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মেইন গেট দিয়ে চলাচল করে। ইট ভাটায় এবং জমি ভরাটে নিয়ে যায়। ইউনিয়ন ভূমি অফিসের আধা কিলোমিটারের মধ্যে এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাপক সমালোচনার মুখেপরেছেন উপজেলা প্রশাসন।

গত রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের আধা কিলোমিটারের মধ্যে চলছে মাটি কাটার মহাউৎসব। এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ইউনিয়নের বাগবাড়ী গ্রাম দেখা যায় একই চিত্র মেইন রোড এবং ঘনবসতি পূর্ণ এলাকায় দিন-রাত চলছে মাটি খনন প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় মাটি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পরেছেন এলাকাবাসী।

বালুমহল আইনে জানা যায়, এলাকায় প্রকাশে বা অনুমতি ছাড়া মাটি খনন করা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগ বাণিজ্যিক উদ্দেশ্যে বা আবাসিক এলাকার আশেপাশে ১ কিলোমিটারের মধ্যে অবৈধ ভাবে ড্রেজার বা ভেকু দিয়ে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, আমার সন্তান বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু নিয়ন্ত্রণবীহিন অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারনে আমার বাচ্চাকে গত ১ সপ্তাহ যাবৎ স্কুলে যেতে দেয়নি। তিনি আরও বলেন নতুন রাস্তা মাটি কাটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকার রাস্তা প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়