শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, যুবকের কারাদণ্ড

কামাল হোসেন খোকন, জীবননগর, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর পৌর এলাকার জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে সিফাত হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে এসে অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়