শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ।

নিহত ওই রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং বাড়ি ফিরতে দেরি হবে।

রবিবার ভোরে পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। রিকশা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়