শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শিশু জান্নাত উদ্ধার : মায়ের বান্ধবী পরিচয়ে অপহরণ, পরে দুল-নুপুর ছিনতাই

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে মায়ের বান্ধবী পরিচয়ে এক নারী কৌশলে তুলে নেয় ৮ বছর বয়সী শিশু জান্নাতকে। পরে তার কানের স্বর্ণের দুল ও পায়ের রূপার নুপুর ছিনিয়ে নিয়ে দূরে ফেলে রেখে যায় ছিনতাইকারী চক্র।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল জান্নাত। এসময় একটি সিএনজি অটোরিকশায় করে আসা বোরকা পরিহিত এক নারী নিজেকে জান্নাতের মায়ের বান্ধবী পরিচয় দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে।

প্রথমে রাজি না হলেও ওই নারী ব্যাগ দেখিয়ে নানা প্রলোভন দেয়। পরে “তোমার জন্য অনেক কিছু এনেছি” বলে তাকে সিএনজিতে তুলে নেয়। সহপাঠীরা বাড়ি ফিরে গেলেও জান্নাত আর ফেরেনি।
জান্নাত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সহপাঠীদের কাছ থেকে পুরো
ঘটনা জানতে পারেন তারা।

জান্নাত চান্দিনা উপজেলার ছায়কোট আলীর মোড় এলাকার সফিকুল ইসলামের মেয়ে। সে তার নানা তাজুল ইসলামের বাড়িতে থেকে পড়াশোনা করে এবং স্থানীয় বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। অভিযোগ রয়েছে, অপহরণের পর তার কানের স্বর্ণের দুল ও পায়ের রূপার নুপুর খুলে নেয় চক্রটি। পরে তাকে ছায়কোট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বরকইট বাজার সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায়।

স্থানীয় বাসিন্দা সারওয়ার সোহেল জানান, রাস্তার পাশে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখে
এলাকাবাসী তার পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে স্বজনদের কাছে ফিরিয়ে
দেয়।

শিশুটির নানা তাজুল ইসলাম বলেন, “সহপাঠীদের কাছ থেকে ঘটনা জানার পর আমরা খোঁজ শুরু করি।

বিকাল ৩টার দিকে খবর পাই, আমার নাতনি বরকইট বাজারে রয়েছে। দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি।” স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে এভাবে শিশুদের টার্গেট করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে
নিচ্ছে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “চক্রটি কয়েক মাস ধরে এলাকায় সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়