শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর কালীপু‌রে ৩ ইয়াবা সেবন কারীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী কালীপু‌রে ৩ ইয়াবা সেবন কারীকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ক‌রে‌ছে পু‌লিশ।

৯ এ‌প্রিল রা‌তে বাঁশখালীর কালীপুর ইউনিয়‌নের রাজাপাড়া ঘাটাপাড়া বিশ্বাসের দোকানের পিছনে ইয়াবা সেবনকালে ১নং ওয়ার্ড এলাকার আহমদ হোসেনের পুত্র আব্দুল মন্নান (২৫), নুর মিয়ার পুত্র মোঃ রেজাউল করিম বাপ্পি(২২), খানখানাবাদের পূর্ব রায়ছটার মৃত আব্দুল ছবুরের পুত্র মোহাম্মদ হাসান (২২)কে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়।

আটককৃতদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আকন এর নেতৃ‌ত্বে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫(পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়