শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দপ্তরের দায়িত্ব) এড. রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে গত ৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল পূনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা ও সরকারী কাজে বিশৃঙ্খলা করার অভিযোগে জামাল উদ্দিনকে কারন দর্শানো নোটিশ দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়