শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ বছরেও হয়নি প্রতাপপুর-বৈষখোলা সড়ক, স্কুলে যেতে পারে না শিশুরা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের প্রতাপপুর (হরকল) কেন্দ্রীয় মসজিদ থেকে বৈষখোলা (আবু জাঙ্গাইল্লা সড়ক) পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশের মসজিদের সামনের সড়কটিতে এলাকাবাসীরা অভিযোগ জানায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যশপুর, জঙ্গলপুর, নলচর, চাষাপাড়া, উত্তর দয়াপুর, পশ্চিম বামিশা, আলমপুরসহ আশপাশের অন্তত ২ হাজারের বেশি মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা-পানিতে ভরে যায়, ফলে চলাচল হয়ে পড়ে অত্যন্ত কষ্টকর। গত আওয়ামীলীগের আমলে রাস্তাটি করবে বলে প্রতিশ্রুতি দিয়েও তারা করেনি। ওই এলাকার বাসিন্দারা বর্তমান এমপি মনিরুল হক চৌধুরীর অনুসারী হওয়াই তাদেরকে উন্নয়নের কাজ ত থেকে বঞ্চিত করা হয়। এমনি অভিযোগ করেছেন প্রতাপপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।

স্থানীয় দুগ্ধ ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, গত ২৩ বছর ধরে শুনছি সড়কটি হবে, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আমাদের ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না। বৃষ্টির দিনে তো চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়ে।

আরেক দুধ ব্যবসায়ী সোলেমান বলেন, আমিসহ হাজারো মানুষ প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছি। আমরা চাই, স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সড়কটি নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা নিন। বিগত সময়ে কেউ আমাদের এই দুঃখের কথা শোনেনি।

স্থানীয় একাধিক শিক্ষার্থীও একই ধরনের দুর্ভোগের কথা জানায়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইদুল বলেন, বৃষ্টির দিনে আমরা স্কুলে যেতে পারি না। গেলে জুতা-জামা নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, উন্নয়নের কাজের জন্য আমরা প্রস্তুত। এলাকাবাসীর পক্ষ থেকে বললে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়