শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে অবৈধভাবে জ্বালানী তেল বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ৩০হাজার টাকা অর্থদন্ড

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অবৈধভাবে বাইরে জ্বালানী তেল বিক্রি করার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।

শুক্রবার(৩এপ্রিল)রাতে ডোমার পৌরসভা এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করছেন এক মটরসাইকেল আরোহী।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে পুলিশ দিয়ে বিক্রেতাকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে পেট্রোল বিক্রেতাকে ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং টাকা আদায় করে ডিসিয়ার মুলে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।এসময় ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

নির্বাহী মেজিস্ট্রেট শায়লা সাঈদ ত্বন্বী বলেন,আন্তজার্তিক ইস্যুতে জ্বালানী তেলের সংকটের কারনে এক শ্রেণির অসাধু ব্যাক্তি অবৈধভাবে তেল মজুত করে বিক্রি করছে। প্রশাসন অবৈধভাবে তেল মজুত ও বিক্রি করা থেকে বিরত থাকার আববান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়