শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে তরুণদের সবুজ উদ্যোগ মুরাদনগরে সড়কের দুই পাশে ২০০ বৃক্ষ রোপণ

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ–পান্নারপুল সড়কের পায়ব এলাকায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। নিজেদের অর্থায়নে সড়কের দুই পাশে চেরি ফুলের গাছ রোপণ করে তারা গড়ে তুলছেন এক সবুজ ও মনোরম পরিবেশ।

শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে পায়ব গ্রামের ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ কয়েকজন তরুণ প্রায় ২০০টি সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করেন।

তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গাছগুলো সংগ্রহ থেকে শুরু করে রোপণ—সবকিছুই তারা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করেছেন।

ইমন রাজ বলেন, “সড়কের সৌন্দর্য বাড়াতে আমরা নার্সারি থেকে ২০০টি চেরি ফুলের গাছ সংগ্রহ করেছি। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে কাজটি করছি, যাতে পথচারীরা মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ সরকার বলেন, “বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।”

পথচারী ফয়সাল আহমেদ বলেন, “সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস।”

এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়