শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে দিনে-দুপুরে  চুরি, স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন অন্যত্র যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লক্ষ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র।

শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার আনোয়ার হোসেন লিটন জানান, আজ সকাল ৯ টার দিকে তিনি তার পরিবার নিয়ে গাজীপুরে ডাক্তার দেখাতে যান। এসময়  বাড়ীতে আমার পরিবারের কেউ ছিলেন না। আমার ছোট ছেলে বিকেল ৫ টার দিকে বাড়ীতে গিয়ে দেখতে পান ঘরে তালা খোলা। পরে ঘরের ভিতরে প্রবেশ করে  দেখে স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ ভাঙ্গা ও জিনিসপত্রগুলো এলোমেলেভাবে পড়ে রয়েছে।  সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ ৫ ভরি সমপরিমান স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী বলছে, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানান তারা।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:ইউসুফ মিয়া বলেন,চুরির ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়