শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে নিজের মেয়ের জামাই!

সাতক্ষীরার শ্যামনগরে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে নিজের বড় মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের বাদঘাটা গ্রামে। শ্বশুর জাকির হোসেন বলেন, পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের নলতা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে টাইলস্‌ মিস্ত্রি রবিউল ইসলামের (২৪) সঙ্গে আমার বড় মেয়ের দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর আমার স্ত্রী তিন কন্যাসন্তানের জননী নাজমুন নাহারের (৩৫) সঙ্গে আমার বড় মেয়ের স্বামীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। একপর্যায়ে কিছুদিন আগে জামাই রবিউল ও মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে।

আমি প্রতিদিনের মতো কাজ করতে বাইরে গেলে আমার বড় মেয়ে জামাই-শাশুড়ির অনৈতিক কাজ দেখে ফেলে এবং আমাকে জানাবে বলে তাদেরকে বলে। ঘটনার কিছু সময়ের মধ্যে জামাই রবিউল তার আপন শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যায়।

শ্বশুর জাকির হোসেন আরও বলেন, তার বড় মেয়ের ঘরে ৫ মাসের একটা কন্যাসন্তান আছে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়