শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় মজুত করা বারোশত লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় অবৈধ ভাবে তেল মজুত করায় অভিযান চালিয়ে মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে  নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান চালানো হয়।

এসব তেলের মধ্যে রয়েছে ৮০০ লিটার ডিজেল,২০০ লিটার পেট্রল ও ২০০ লিটার কেরোসিন। এ ছাড়া, দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়সহ দোকানটি সিলগালা করা হয়েছে।

জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে লাইসেন্সবিহীন মেসার্স জান্নাত ট্রেডার্স অবৈধভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুত করে রেখেছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোল নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় মজুতকৃত ১২ শত লিটার জ্বালানি তেল জব্দসহ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল বিক্রিপূর্বক টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়