শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:২৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে প্রায় দুই কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা হল, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার বাসিন্দা জাহেদ হোসেনের ছেলে মোহাম্মদ জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়ি পাড়ার বাসিন্দা আব্দুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল (১৮)।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বুধবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় মোটর সাইকেল যোগে মাদক পাচারের খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক ১ টি মোটর সাইকেল যোগে দুই আরোহীকে আসতে দেখে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।

“এসময় আটকদের সাথে থাকা একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লক্ষ টাকা। “

উদ্ধার করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেল সহ আটক মাদক পাচারকারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়