শিরোনাম
◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারি পদক্ষেপ: এমপি জাহাঙ্গীর আলম

মনিরুল ইসলাম : নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারি পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় টিফিনে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহযোগিতা করবে।

আজ বৃহস্পতিবার  নড়াইল জেলার পূর্ব কালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের বাস্তবায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন। এছাড়া বক্তৃতা করেন পূর্ব কালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদ মোল্লাসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ কালিয়া উপজেলার ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ২৩৭ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে। এখন থেকে শিক্ষার্থীরা স্কুলের টিফিনে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ পাবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সরকারের স্কুল ফিডিং কর্মসূচি দেশের প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বাড়ানো। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়। পাশাপাশি, অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহ বাড়ে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হয়। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে বলে জানান তিনি।

মূল বক্তব্যে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অপুষ্টি দূর, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরেপড়া রোধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পুষ্টিকর বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীলন। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এই প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়