শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিলমুনিতে পুলিশের তত্বাবধানে ১৪০ টাকা দরে জ্বালানি তেল বিক্রি

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা : খুলনার পাইকগাছায় অবৈধ জ্বালানি তেল মজুদ কারিরকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করার পরদিনই পুলিশের উপস্থিতিতে ১৪০ টাকা তেল বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তেল নিতে আসা চালক ও এলাকাবাসী বলেছেন , সরকারের বেঁধে দেওয়া দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খোদ পুলিশের উপস্থিতিতে কোন ক্ষমতার বলে ১৪০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে!

একাধিক অভিযোগ পেয়ে বুধবার সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবস্থিত'খান এন্টারপ্রাইজ' গিয়ে দেখা যায়, শতাধিক মোটরসাইকেল তেল নেওয়ার অপেক্ষা করছেন। তেলের দোকানের দরজার সামনে দায়িত্ব পালন করছেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুলসহ আরো তিন চার জন পুলিশ সদস্য। প্রতি লিটার অকটেন ,পেট্রোল পুলিশের সামনে ক্রেতারা ১৪০ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছেন। এসময় জানতে চাইলে ইনচার্জ মনিরুল ইসলাম বলেন হা ১৪০ টাকা লিটার। দাম নিয়ে দোকানের বাইরে উপস্থিত মটরসাইকেল চালক ও জনসাধারণের মধ্যে চলছিল অসন্তোষ। জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে পুলিশের সাথে বলতে থাকেন, সরকারের বেঁধে দেওয়া দামের থেকে কেন বেশি দামে বিক্রি হচ্ছে। পুলিশ কোনো উত্তর না দিলেও হাসছিলেন দোকান মালিক খান দেলোয়ার হোসেন।

উল্লেখ্য মঙ্গলবার সকলে এলাকাবাসী ৪শত লিটার (পেট্রোল ও অকটেন) জব্দ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়