শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিভলভার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও আটটি গুলিসহ গোলাম রব্বানী (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে পৌরসভার পিয়ারপুর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) মো. রাশিদুল ইসলাম। গ্রেপ্তার রব্বানী নাটোরের লালপুর উপজেলার পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে পিয়ারপুর মোড় এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁকে অনুসরণ করা হয়। পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে তাঁকে ধরে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে আট চেম্বারের একটি রিভলভার ও আটটি গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, উদ্ধার হওয়া অস্ত্রটি তিনি বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

রাশিদুল ইসলাম জানান, জব্দ করা আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়