শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়ন সচিবদের মাধ্যমে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হচ্ছে।

এদিকে, ফুয়েল কার্ড সংগ্রহ করতে ভোর রাত থেকেই নিজ নিজ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে ভিড় জমান চালকরা।

ফলে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করতে দেখা যায় তাদের। এর আগে রবিবার (২৯ মার্চ) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয় ও ১ এপ্রিল থেকে কার্ড ছাড়া তেল দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) সকাল থেকে জেলায় কার্ড বিতরণ শুরু করা হয়।

এ জেলার সব উপজেলার চালকদের ভিড়ে হিমসিম খেতে হয় ও এখানে মারামারির মতো ঘটনাও ঘটে।
পরে দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জেলার স্ব-স্ব উপজেলা থেকে কার্ড বিতরণ করা হবে। এমন খবরে ভোর রাত থেকে উপজেলা পরিশদ চত্বরে চালকরা ভিড় জমান। এতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

পরে উপজেলা প্রশাসন সুবিধার্থে ইউনিয়ন ভিত্তিক ভাগ করে সকাল ৮টা থেকে যানবাহনের বৈধ কাগজপত্রের ফটোকপি জমা নিয়ে জেলা প্রশাসক স্বাক্ষরিত কার্ড বিতরণ শুরু করা হয়।

কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। উপজেলার সুবলপুরের শিক্ষক আবুবক্কার মাস্টার জানান, তিনি ভোর ৪টার দিকে এসে লাইনে দাঁড়ান এবং সকাল ৮টার দিকে কার্ড হাতে পান। তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করা অনেক সহজ হবে।’

উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা আরিফ বিশ্বাস জানান, এই উদ্যোগ চালকদের জন্য বেশ সহায়ক হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহিন আলম বলেন, ‘সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব উপকারভোগীর কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়