শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে শমসেরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের ইঞ্জিন থেকে তেল (মবিল) পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ঘটনার পরপরই ট্রেনটি থামানো হয় এবং যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই ঘটনার কারণে সিলেট এর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়