শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০১:৪৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানালেন নেশাগ্রস্ত মা-বাবা!

দিনাজপুরের হিলিতে নেশার টাকা জোগাড় করতে ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানানোর অভিযোগ উঠেছে এক নেশাগ্রস্ত মা ও বাবার বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে কয়েলের আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন অভিযুক্ত খাদিজা ও সাগর দম্পতি।

এদিকে ওই শিশুকে উদ্ধার করে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় কয়েকজন জানান, সন্তানের ভালোর জন্য নিজেদের জীবন দিতেও কার্পণ্য করেন না বাবা-মা। সন্তানের সামান্য কিছু হলে হতবিহ্বল হয়ে পড়েন সেখানে নেশার টাকা জোগাড়ের জন্য নিজের ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানিয়েছেন খাদিজা ও সাগর।

তারা আরও জানান, হিলির চুড়িপট্টি গ্রামের 'মাদকসেবী' ওই দম্পতির ঘরে কিছুদিন আগে ফুটফুটে ছেলেসন্তান জন্ম নেয়। পরে নিজ বাড়িতে সন্তানের হাত কেটে আঙুল বাড়ির বাহিরে পুঁনতে ফেলেন বাবা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন।

শিশুটির মা খাদিজা ও বাবা সাগর অভিযোগ অস্বীকার করে জানান, ঘরের মধ্যে কয়েলের আগুনে শিশুটি হাত-পা পুড়ে গেছে। পরে তারা হাতের কব্জিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, শিশুটিকে পুলিশ উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের চিকিৎসার সব ধরনের ব্যয়ভার নিয়েছে উপজেলা প্রশাসন। সন্তানের প্রতি এমন অমানবিক কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। সবাই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়