শিরোনাম
◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।

সোমবার (৩০মার্চ) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন,পাঙ্গা মটুকপুর ইউনিয়ন, ডোমার সদর ইউনিয়নসহ শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের সাথে কথা বলেন তিনি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান,জেলা বিএনপি’র সদস্য ও সাবেক পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর আলী,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন,প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন,ইউপি সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় জামায়েত নেতা ইলিয়াছ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও শায়লা সাঈদ ত্বন্বী বলেন,ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী ও ফসলের হিসাব প্রাথমিকভাবে জড়িপ করে একটি তালিকা উর্ধতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়