শিরোনাম
◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর বৈলছ‌ড়ি‌তে অবৈধভাবে মাটি কাটায় এক ব‌্যক্তি‌কে দুই লক্ষ টাকা জ‌রিমানা, ৬ মা‌সের কারাদন্ড

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়‌নের চেচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় এক ব‌্যক্তি‌কে দুই লক্ষ টাকা জ‌রিমানা, ৬ মা‌সের কারাদন্ড প্রদান ক‌রে‌ছে।

বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আকন এবং বাঁশখালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৯ মার্চ র‌বিবার রা‌তে এ জ‌রিমানা করা হয় ব‌লে থানা সু‌ত্রে সোমবার (৩০ মার্চ বিকা‌ল) এ বিজ্ঞ‌প্তি‌তে জানান।

স্থানীয় ও থানা সু‌ত্রে জানা যায়,বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়‌নের চেচুরিয়া এলাকায় আদর্শ গ্রাম খালের উভয় পা‌শে প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ রুদ্ধপূর্বক খালপাড়ের সরকারি জমি হ‌তে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্প কর‌ছিল বৈলছড়ি ইউনিয়‌নের চেচুরিয়া ৮নং ওয়ার্ড এলাকার মোঃ শফিকুর রহমান (৫০)।

এ খব‌রে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আকন এবং বাঁশখালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সরেজমিনে দেখা যায় যে, বৈলছড়ি ইউপিস্থ চেচুরিয়া ৮নং ওয়ার্ড এলাকার শফিকুর রহমান (৫০) এক্সা‌লেভেটর ব্যবহার করে খালের দুইটি স্বাভাবিক গতিপথ সম্পূর্ণরূপে বন্ধ করে খালের উভয় পাশের মুখ অবরুদ্ধ করে সরকারি জমি হইতে অবৈধভাবে মাটি কে‌টে মৎস্য প্রকল্পের কার্যক্রম ক‌রে । যা পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এ অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একইসঙ্গে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান প‌রিচালনাকা‌লে অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালের উভয় পাশের অবরুদ্ধ মুখ অপসারণপূর্বক খালের স্বাভাবিক পানি চলাচল পুনরায় চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ নেওয়া হয়। অবৈধভাবে মাটি কাটা ও অনুমোদনবিহীন বালু উত্তোলনসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে উপ‌জেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ব‌লে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়