শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সাজাপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার চান্দলা ইউনিয়নের বলাখাল গ্রামের মৃত নেয়াজ আলীর ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, কাইয়ুম মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত, মা ও অন্যান্য স্বজনদের মারধর করত।

তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের বলাখাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় কাইয়ুমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। সে নিয়মিত মাদক সেবন ও স্বজনদের অত্যাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়