শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে চার লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফ সীমান্তে পাচারকালে আনুমানিক ৬৪ কোটি টাকা মূল্যের চার লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

তবে পাচারকারিরা মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সীমান্তের সাকেরের ঘের নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে টেকনাফে নাফ নদীর জীম্বংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক ৩ ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে নদী সাঁতরিয়ে পাচারকারিরা মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া পানিরোধী অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬৪ কোটি টাকা। 

ঘটনায় পালিয়ে যাওয়া পাচারকারিদের শনাক্ত করে গ্রেপ্তারে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান, লে. কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়