শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে শিশু ধর্ষণ মামলায় ১জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী (৪০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে বসতবাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ছাতক থানা পুলিশ। লম্পট ধর্ষক আশ্রব আলী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর (নাগড়াখালী) গ্রামের মৃত মজর আলীর ছেলে।

জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) দুপুরে ওই কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায় দুই সন্তানের জনক, লম্পট আশ্রব আলী। গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে সে ওই কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলেও রেহায় পায়নি পাশবিকতা থেকে। রক্তে লাল হয়ে যায় শিশুটির শরির। এক পর্যায়ে বিষয়টি কাউকে না বলার শর্তে ছেড়ে দেয় ধর্ষক আশ্রব আলী। বিষয়টি কেউ জানলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিল সে।

এদিকে, বাবা বিহীন শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার পরিচালনা করছিল। ধর্ষকের কাছ থেকে ছাড় পেয়ে মায়ের কাছে বর্ররোচিত নির্যাতনের কথা জানায় শিশু কন্যা। প্রতিকার চেয়ে তাৎক্ষণিক ছাতক থানা পুলিশকে লিখিত অভিযোগ দিলে ওইদিন মধ্যরাতেই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নির্যাতিতা ওই কন্যা শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা লম্পট এ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। ওধর্ষক গ্রেফতার ও কোর্টে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়