শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ অগ্নিকাণ্ডে কুড়িগ্রামে বসতবাড়ি ছাই, আগুনের লেলিহানে পুড়ে মৃত ৪টি গরু-ক্ষতি প্রায় ১৫ লাখ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ একটি পরিবারের পাঁচটি ঘর ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় ভয়ংকর এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত। ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করে রাতের আঁধারে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত দেখতে পান তারা।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

এতে গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত থাকা প্রায় ২২ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ বিভিন্ন খাদ্যশস্যও আগুনে ভস্মীভূত হয়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক রফিকুল ইসলামের স্ত্রী আজিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। কষ্ট করে গড়া আমাদের সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়