শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৪:০৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি মাছ ধরার নৌকাসহ ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় একটি নৌকার ৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে একই এলাকা থেকে আরও একটি নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করা হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আবুল কালাম (৫০), ছাদেক (৩০), আবদুল শুকুর (৪০), রবি আমল (১১), মঞ্জুর আলম (২৭), রাসেল (১৮) ও শরিফ (১২)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও দক্ষিণপাড়ার বাসিন্দা।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদীতে মাছ ধরতে গেলে প্রায়ই জেলেদের ধাওয়া করে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং জীবিকা সংকটে পড়ছেন তারা।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে ধাওয়া করে জেলেদের আটক করা হয়। পরে বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানা গেছে এবং তাদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়দের দাবি, গত দেড় বছরে অন্তত ৪০০ জনের বেশি জেলেকে বিভিন্ন সময়ে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় টেকনাফ উপকূলজুড়ে জেলে ও নৌকার মালিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়