শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৪:০১ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মম হত্যাকাণ্ড: রান্নাঘরের চুলায় মিলল শিশুকন্যার মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার বছরের এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম মরিয়ম, ডাকনাম সিয়া। তার মরদেহ পাশের বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রুকিয়া বেগমের রান্নাঘরের চুলার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের উপদ্রব রয়েছে। তাদের ধারণা, নেশার অর্থ জোগাড় করতে দুর্বৃত্তরা চেইন ছিনিয়ে নেওয়ার পর শিশুটিকে হত্যা করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের ছেলে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়