শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ের ৫ শতাধিক দুঃস্থ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ নগদ অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে এই অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ খান এবং সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলামসহ অন্যান্যরা।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়