শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশের ঘোড়াশালে পাশাপাশি গ্রামের পৃথক দুই স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ ১৭ মার্চ মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন,পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পশ্চিম বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরীফ (২৬) ও মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিমের। শেখ শরীফ ও গালিব সম্পর্কে দুজনই বন্ধু। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার রাত সারে ১২ টা পর্যন্ত তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) কুতুব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তার লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। আর শেখ শরীফের মৃত্যু ঘটনার দিন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়