শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী ও লক্ষ্ণীপুর জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌর বাস টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এ তথ্য জানান।

তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি না হয়।

তিনি আরও জানান, বর্তমানে নোয়াখালী ও লক্ষ্ণীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‌্যাবের নিয়মিত কার্যক্রম চলমান থাকার কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যে কোনো অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়