শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই উপজেলা পরিষদ পুকুরে নারীর মরদেহ উদ্ধার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলা পরিষদ দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধামরাই স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে উদ্ধারকর্মীরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসে।

প্রথমদিকে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে স্থানীয় সূত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত নারীর নাম রিনা সরকার (প্রায় ৫০)। তিনি সনাতন ধর্মাবলম্বী এবং তার স্বামী জিতেন্দ্র সরকার। তাদের বাড়ি ধামরাই উপজেলার পূর্ব কায়েকপাড়া এলাকার পূর্ণলক্ষী ভবনে।

ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রয়োজন হলে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।

এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের কাছে দাবি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়